বাড়ছে কেন্দ্র-রাজ্য সংঘাত, পরিদর্শনে বেরিয়েও ঘরে ফিরতে হল কেন্দ্রীয় দলকে

নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের পাসাপাশি আরও ১০ টি রাজ্যের করোনা পরিস্থিতির দিকটি বিবেচনা করে বিশেষ ব্যবস্থা নিচ্ছে মোদী সরকার। আর সেই মর্মেই পশ্চিমবঙ্গে কেন্দ্রের দুটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পরেই কেন্দ্র-রাজ্য সংঘাত চরম আকার ধারন করে। কলকাতার বিভিন্ন এলাকার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেও ঘরের মধ্য়ে একপ্রকার বন্দি দশাই কাটাতে হচ্ছে ওই পরিদর্শকদের। 

জানা গিয়েছে কান্দ্রের ওই দলটি কলকাতার গুরুসদয় রোডে অফিসার ইন্সস্টিউটে রয়েছেন। সমঙ্গলবার তারা বেশ কিছু এলাকা পরিদর্শনের জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু কিছুক্ষনের মধ্য়েই ফের তাঁদের ফেরত আসতে হয়। এদিন দুপুরে তাঁদের সাথে বৈঠকের জন্য তাঁদের কাছেই যান মুখ্যসচিব রাজীব সিনহা।

বাংলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রের তরফে কোন প্রতিনিধি দলকে পাাঠানো হবে, সে বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি বলে দাবি রাজ্য সরকারের। তবে সোমবার সকাল ১১ টার দিকে দমদম বিমানবন্দরে নেমে পড়েন কেন্দ্রীয় পরিদর্শক দল। অথচ সেই খবর বেলা একটা নাগাদ মুখ্যমন্ত্রীকে ফোন করে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রেই এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে এদিন ট্যুইটারে উষ্মা প্রকাশ করেন মমতা বন্দোপাধ্যায়। এরপর মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের কাছে কোনরকম সাহায্য না চেয়েই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাহায্য নিয়ে এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন বলেও এদিন অভিযোগ ওঠে। এরপরেই দুপুরে ওই পরিদর্শকদের সাথে বৈঠক করেন মুখ্যসচিব। 

এই পুরে ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে এদিন চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে মুখ্যসচিব রাজিব সিনহা বলেন, ‘আমরা সকলেই একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়ছি। এখানে কেন্দ্র-রাজ্য সংঘাতের কোনও ব্যাপার নেই।’ মুখ্যসচিব কথায়, কেন্দ্র সরকারের তরফে তিনি যখন ওই প্রতিনিধি দলের আসার বার্তা পান, তার ১৫ মিনিটের মধ্য়েই দমদম বিমানবন্দরে নেমে পড়েন তাঁরা। এই বিষয়ে রাজ্য সরকারের কোন সিদ্ধান্তই জানতে চাওয়া হয়নি কেন্দ্র সরকারের তরফে। এরপরেই তাঁরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তথা এসএসবি, বিএসএফকে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে নেমে পড়েন। এখানেই শেষ না করে তিনি আরও বলেন,  ‘ওঁরা তো নিজেদের সার্কুলার নিজেরাই লঙ্ঘন করেছে। এ ভাবে আমাদের না-জানিয়ে ফিল্ডে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।’

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube