নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস যেন দেশসবাসীর গলায় কাঁটার মতো বিঁধে রয়েছে। এই মারণ ভাইরাসের হাত থেকে মুক্তি পেত একজোট হয়ে লড়ছে গোটা দেশের মানুষ। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের ডিজিপির মন্তব্যে ফের করোনা নিয়ে বাড়াল চিন্তা।
এদিন এক সংবাদ্যমে জম্মু ও কশ্মীরের ডিজিপি জানান, করোনার মতো মারণ ভাইরাসের জেরে যখন আতঙ্কে গোটা দেশ তখন করোনা আক্রান্ত ব্যক্তিদের ভারতে পাঠাচ্ছে ইমরানের দেশ। এতদিন তারা ভারতে জঙ্গি পাঠিয়ে এসেছে কিন্তু এবার করোনা রোগী চালানের ব্যাপারটি বেশ উত্তেজনার বলেই মনে করছেন ডিজিপি। তাই এই পরিস্থিতিতে আরও বাড়তি সচেতনতা প্রয়োজন রয়েছে বলেই জানিয়েছেন তিনি। যেখানে করোনা নিয়ে আতঙ্কে বিশ্বের শতাধিক রাষ্ট্র সেখানে নিজেদের দেশে করোনা পরিস্থিতি নিয়ে কোন ভাবনাচিন্তা না করেই ভারতের ওপর একের পর এক আঘাত হেনে যাচ্ছে পাকিন্তান। জম্মু-কাশ্মীর সীমান্তে বারে বারে হামলা চালিয়েছে পাক মদত পুষ্ট জঙ্গিরা। প্রাণ হারিয়েছেন বহু ভারতীয় জওয়ান। গুলির লড়াইয়ে একইসাথে খতম হয়েছে বহু জঙ্গিও। গত ২৪ ঘণ্টায় ইমরানের দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। কোয়ারেন্টাইনে রয়েছেন ইমরান খান নিজেই। এছাড়া পঞ্জাব প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩২৮, সিন্ধে ৩০৫৩, খাইবার পাখতুনখাওয়ায় ১৩৪৫, বালোচিস্তানে ৪৯৫, গিলগিট বালটিস্তানে ২৮৪, ইসালামাবাদে ১৯৪ ও পাক অধিকৃত কাশ্মীরের ৫১ জন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

