নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের কবলে গোটা বিশ্ব। এই মারণ ভাইরাস থেকে কিভাবে মুক্তি মিলবে, তা নিয়েই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে গবেষাণা। চিন, আমেরিকা, ব্রিটেন এমনকি ভারতেও চলছে করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য গবেষণা। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের প্রধান জানান, একমাত্র লকডাউনেই করোনা মোকাবিলা সম্ভব নয়। যতদিন না পর্যন্ত এই ভাইরাসেের কোন ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, ততদিন এর থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। তাই ২৩ এপ্রিল থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মানব শরীরে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চলেছে।
মানব শরীরে ভ্যাকসিনের ট্রায়ালের কথা মঙ্গলবার নিজে মুখে জানিয়েছে ব্রিটিশ প্রশাসন। এদিন ১০ নং ডাউনিং স্ট্রিটে একটি সাংবাদিক বৈঠকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, মারণ ভাইরাস করোনাকে রুখতে সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে সরকারের তরফে ২ কোটি পাউন্ড দেওয়া হবে অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়কে। একইসাথে ২.১৩ কোটি পাউন্ড তুলে দেওয়া হবে ম্পোরিয়াল কলেজের ৫০০ গবেষকের হাতে। সেপ্টেম্বর মাসেই করোনা ভাইরাসের প্রতিষেধর ভ্যাকসিন তৈরির কাজ শেষ হবে বলে আগেই জানিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কিন্তু দিন-রাত অক্লান্ত পরিশ্রমের ফল হিসাবে বৃহস্পতিবারই মানব শরীরে সেই ভ্যাকসিন ট্রায়াল দেওয়া যাবে বলে ইতিমধ্য়েই অনুমেদন মিলেছে মেডিসিন অ্যান্ড হেল্ফকেয়ার রেগুলেটরি এজেন্সির তরফে। জেন্না ইনস্টিটিউট ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে ChAdOx1 nCoV-19। সুত্রের খবর, বৃহস্পতিবার এই ট্রায়াল পর্ব শুরু হবে ইংল্যান্ডের থেমস ভ্যালিতে। সেখানে ১৮ থেকে ৫৫ বছর বয়সী মহিলা ও পুরুষ করোনা আক্রান্তদের শরীরে ভ্য়াকসিনের ট্রায়াল করা হবে। ইতিমধ্যেই সেরকম ৫১২ জনকে ভ্যাকসিনের ট্রায়ালের জন্য স্ক্রিনিং ককা হচ্ছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

