বাংলাকে বদনামের চেষ্টা করছে কেন্দ্র, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় বাহিনী নিয়ে সংঘাতের আবহেই এবার করোনায় র‍্যাপিড টেস্টের কিট নিয়ে কেন্দ্রকে দুষলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, তিনি সাধ্যমতো কাজ করার চেষ্টা করছেন তিনি, অথচ বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। র‍্যাপিড টেস্টের কিট তুলে নিয়েছে, এটা কার দোষ?”

উল্লেখ্য, দু’দিন র‍্যাপিড টেস্ট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বুধবার জানিয়েছে আইসিএমআর। আইসিএমআরের র‍্যাপিড টেস্ট কিটে ত্রুটি রয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিন, মুখ্য়সচিব রাজীব সিনহা বলেন, র‍্যাপিড টেস্টের কিট কাজে লাগছে না।

এদিন এ প্রসঙ্গে কেন্দ্রের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,সাধ্যমতো কাজ করার চেষ্টা করলেও, কেউ কেউ বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন। এদিকে, র‍্যাপিড টেস্টের কিট যা পাঠিয়েছিল, তা তুলে নিয়েছে। কারণ তা ত্রুটিপূর্ণ ছিল। তাহলে কার দোষ? সে নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আরটিপিসিআর কিটেও ত্রুটি ছিল, তুলে নিয়েছে।

মুখ্য়মন্ত্রী আরও বলেন, ”ভাগ্যিস আমাদের স্বাস্থ্য দফতর কিছু বরাত দিয়েছিল, তাই কিছুটা বাঁচোয়া”। এ প্রসঙ্গে এদিন মুখ্য়সচিব বলেন, এখানে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা করা হচ্ছে। কম পরীক্ষা করা হচ্ছে, এ অভিযোগ ঠিক নয়। গত ২৪ ঘণ্টায় ৮৫৫ করোনা টেস্ট হয়েছে। রাজ্য়ে মোট পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৭।

অন্য়দিকে, করোনা পরিস্থিতিতে রাজ্য়ে কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে নবান্নকে কেন্দ্রের পাঠানো কড়া চিঠি প্রসঙ্গে এদিন মমতা বলেন, ”বাংলার লোকেরা স্নান করতে পারছে কিনা, খেতে পাচ্ছে কিনা, দেখতে এসছে এখানে। তার মধ্য়ে কড়া চিঠি দিয়েছে। চিঠি দিতেই পারে…”।

 প্রসঙ্গত, কেন্দ্রের চিঠির পর সহযোগিতার আশ্বাস দিয়ে কেন্দ্র সরকারকে পাল্টা চিঠি দিয়েছে নবান্ন। কড়া চিঠির জবাবে পাল্টা চিঠি দিয়ে রাজ্য় সরকারের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করা হবে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube