নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে ঘরবন্দি দেশের প্রায় প্রতিটা মানুষ। জরুরি কোন কারন ছাড়া বাড়ি থেকে বেরোন একেবারেই নিষিদ্ধ। তাই মৃত্যুর পরেও শেষ বারের মতো বাবার মুখ দেখতে পেলেননা অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার সন্ধেবেলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতার বাবা বসন্তকুমার চক্রবর্তী। কিন্তু বর্তমানে লকডাউনের জেরে বেঙ্গালুরুতে আটকে পড়ায় বাবার শেষশয্যায় পাশে থাকতে পারলেন না মঠুন। অভিনেতার মুম্বইয়ের বাড়িতে নেমেছে শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
সুত্রের খবর, মুম্বইয়ের বাড়িতেই মারা গিয়েছেন মিঠুনের বাবা বসন্তকুমার চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই নানা ধরনের বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। কিন্তু বড় ছেলে হিসেবে বাবার শেষকৃত্যে উপত্থিত থাকতে চেয়ে বাড়ি ফেরার চেষ্টা করেছেন মিঠুন। এবিষয়ে অভিনেতার ছেলে মহাক্ষয় ওরফে অভিনেতা মিমো চক্রবর্তী জানান, শ্যুটিং-এ গিয়ে বেঙ্গালুরুতে আটকে পড়েছেন বাবা। তবে শেষকৃত্যের অন্তত তিনি যাতে আসতে পারেন তাই নানা ভাবে চেষ্টা করছেন। উল্লেখ্য, একসময়ে ক্যালকাটা টেলিফোনসে কর্মরত ছিলেন মিঠুন চক্রবর্তীর বাবা। মা শান্তিময়ী ছিলেন গৃহবধূ। চার সন্তানের জন্ম মধ্যে মিঠুনই ছিল বড়। ছেলেমেদের তিনি সবসময় কড়া শাসনেই রাখতেন। কিন্তু নকশাল আন্দোলনের সঙ্গে মিঠুনের যোগসুত্র পাওয়ায় তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ে পাঠিয়ে দেন বাবা বসন্তকুমার চক্রবর্তী। সেখানে গিয়েই অভিনয় জগতে হাতেখড়ি হয় মিঠুন ওরফে গৌরাঙ্গ চক্রবর্তীর। বাবার মৃত্যুতে অত্যন্ত ব্যথিত মিঠুন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

