নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে কাঁপছে ইমরানের দেশ। দিনের পর দিন সেখানে করোনা সংক্রমণ বাড়ছে। এবার করোনার কবলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে খোদ প্রধানমন্ত্রীর। দিনকয়েক আগে ইসলামাবাদে এক সমাজকর্মীর সাথে সাক্ষাৎ করেন ইমরান খান। ইতিমধ্যেই সেই সমজকর্মী ও তাঁর ছেলের করোনা পজেটেভ হয়েছে বলে জানা গিয়েছে। তার পরেই পাক প্রধানমন্ত্রীর শরীরে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে।
জানা গিয়েছে, গত ১৫ এপ্রিল ইসলামাবাদের এক নামজাদা সমাজকর্মী ফয়সাল ইদহির সঙ্গে দেখা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন তিনি করোনা ত্রান তহবিলের জন্য ১ কোটি টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। সেখান থেকে ফেরার দিন চারেকের মধ্যেই ওই সমাজকর্মীর শরীরে করোনা উপসর্গ দেখে যায়। নমুনা পরীক্ষা করার পর ইদহির রিপোর্ট পজেটিভ আসে। তবে শুধু ইদহিই নন, তাঁর সাথে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর পুত্র আবদুল সাত্তার ইদহি। তবে ফয়সাল ইদহি ইমরানের সংস্পর্শে আসায় এখন তাঁরও আক্রান্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ইদহির শারীরিক অবস্থা বেশ খানিকটা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। শওকত খানুম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের সিইও এবং ইমরান খানের ব্যক্তিগত চিকিত্সক, ফয়জল সুলতান মঙ্গলবার তাই জানান, দেশের দায়িত্বপূর্ণ নাগরিক হওয়ায় করোনা পরীক্ষা করা হবে ইমরান খানের। এবিষয়ে পাকিস্তানের ন্যাশনাল ইনিস্টিটিউট অব হেলথ-এর এক কর্তা জানান, ফয়সাল ইদহি এবং এমরান খান প্রায় ১৫ মিনিট ধরে বদ্ধ ঘরে বৈঠক করেন। এমনকি তাঁদের মধ্য়ে দূরত্বও ছিল ৬ ফুটের কম। তাই ইমরান খানের করোনা সংক্রমণের সম্ভাবনা একেবারই উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব পাক প্রধানমন্ত্রীর করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০০। মৃত ২০০ জনের বেশি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

