সংকটে অর্থনীতি, মদের দোকান খোলার অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লরডাউন। অত্যাবশ্যকীয় পণ্যের ও জরুরি পরিষেবার পাশাপাশি বন্ধ রয়েছে প্রায় সব কিছুই। যার ফলে দেশের অর্থনীতিতে এর ক্ষতিকারক প্রভাব পড়ছে। চিন্তায় কপালে ভাজ পড়েছে দেশের প্রশাসন থেকে শুরু করে ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষদের। কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে সেবিষয়েও এখনও কিছু বলা যাচ্ছেনা। কিভাবে দেশের অর্থনাতিক অবস্থা চাঙ্গা করা যায় কা নিয়ে চিন্তা-ভাবনা চালাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে লাইসেন্স প্রাপ্ত মদের দোকানগুলি খোলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। 

করোনার জেরে কাবু পাঞ্জাব। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ১৪ তারিখ লকডাউন শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফায় রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ফলে রাজ্যের আর্থনৈতি এখন অত্যন্ত সংকটের মুখে পড়েছে। কিভাবে রাজ্যের এই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা যায় তা ভেবে পাচ্ছেননা সেরাজ্যের প্রশাসন। তাই অর্থনীতির হাল কিছুটা ফেরাতে চেয়ে রাজ্য়ে মদের দোকানগুলি খোলার অনুমতি চেয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লেখেন পঞ্জাব মুখ্যমন্ত্রী। তাঁর আশা, যাদের লাইসেন্স রয়েছে সেইসমস্ত মদের দোকানগুলি যদি খোলা হয়, তাহলে রাজ্যের কিছুটা হলেও আয় বাড়বে। তবে সেক্ষেত্রে অবশ্যই ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। 

পাঞ্জাবে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ্য বাড়তে থাকায় প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্বেই প্রথমে ওড়িশা ও পরে পাঞ্জাবে দ্বিতীয় দফায় লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যাতে গোটা রাজ্যে সড়া ভাবে লকডাউন পালক করা হয়, সেবিষয়ে নির্দেশিকা দেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের প্রায় সমস্ত আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটের মুখে পড়েছে অমরিন্দর সিং-এর রাজ্য। তাই এবার মদের দোকান খোলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে আর্জি জানালেন তিনি। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube