নিউজটাইম ওয়েবডেস্ক : মহারাষ্ট্রেরর মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের তাঁদের রাজ্যে ফিরে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থার আর্জি জানালেন কেন্দ্রকে। তিনি জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন এই সময়ে রাজ্যে আটকে থাকা শ্রমিকদের দ্রুত তাদের নিজের রাজ্যে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আর্জি করেন।
এই বিষয়ে তিনি এপ্রিল মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। ঠাকরে বলেন, ৩০ এপ্রিল থেকে ১৫ই মে এই সময়ের মধ্যে যদি সংক্রমণ বাড়ার আশঙ্কা করে কেন্দ্র তবে রাজ্যে আটকে পড়া অন্য রাজ্যের মানুষকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে মাহলে অবস্থা হবে আরও ভয়াবহ। তিনি জানান,বর্তমানে ৬ লক্ষ পরিযায়ী শ্রমিকদের খাদ্য ও আশ্রয় দিয়েছে মহারাষ্ট্র সরকার। লকডাউনের জেরে বাড়ি ও পরিবার থেকে এমন জরুরী পরিস্থিতিতে দুরে থাকার কারণে তারা মানসিক ভাবেও ভেঙে পড়ছেন বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

