নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্ক যখন গ্রাস করেছে দেশবাসীকে তখন প্রকাশ্যে এল বাণিজ্যনগরীর আরও এক ভয়ঙ্কর ছবি। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই বিধ্বংসী আগুন লাগে মুম্বইয়ের একটি করোনা কোয়ারানটিন কেন্দ্রে। আগুন নিয়ন্ত্রনে আনতে সাথে সাথেই ঘটনাস্থলে রয়েছে পৌঁছায় দমকেলের পাঁচটি ইঞ্জিন।
জানা গিয়েছে, করোনা জেরে মুম্বইয়ের নাগপাড়া রিপন হোটেলকে কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়েছিল। সেখানেই এদিন আচমকায় আগুন লেগার ঘটনাটি ঘটে। ঠিক কী কারনে সেখানে আগুন লেগেছে, এখনও তা জানা যায়নি। এখনও পর্যন্ত অগ্নিনির্বাপনের কাজ চলছে। ৫টি ইঞ্জিনের পাশাপাশি ঘটনাস্থলে পাঠানো হয়েছে আরও চারটি জাম্বো ট্যাংকার। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই কোয়ারেন্টাইন সেন্টারে থাকা প্রায় সমস্ত মানুষকেই নিরাপদ ভাবে বাইরে আনা হয়েছে। ভেতরে যদি কেউ থাকেন, তাহলে তাঁদের উদ্ধার করতে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর মেলেনি বলেই জানিয়েছেন চিফ ফায়ার অফিসার প্রভাত রাহাঙ্গদালে। প্রাথমিকভাবে এই শর্টসার্কিট থেকেই এই আগুন লগেছে বলে মনে করা হচ্ছে। আগুন নেভানোর কাজ সম্পন্ন হলে তারপরেই কারন খতিয়ে দেখার আশ্বাস দেন রাহাঙ্গদালে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

