নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা যেন দেশবাসীর গলায় কাঁটার মতো বিঁধে রয়েছে। লকডাউনের জেরে বন্দিদশা কটাচ্ছেন সকলেই। কিন্তু এই পরিস্থিতিতেও রেহাই নেই সাংবাদিকদের। তাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও দিন রাত ছুটে যাচ্ছেন বভিন্ন জায়গায় শুধুমাত্র খবর সংগ্রহের নেশায়। কিন্তু তাঁদের কী আদৌ কোন নিরপত্তা রয়েছে! মুম্বইও চেন্নাইতে সংবাদিকদের শরীরে করোনা ভাইরাস পাওয়ার পর এবার নড়েচড়ে বসল কেজরি প্রশাসন। রাজধানীতে সাংবাদিকদের এবার করোনা টোস্ট করার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ইতিমধ্যেই মুম্বইয়ে ৫৩ জন সাংবাদিকের শরীরে মিলেছে কোভিড-১৯-এর সংক্রমণ। এর পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু করোনা টেস্টের জন্য আর্জি জানান এক ব্যক্তি। তাঁর অনুরোধে সাড়া দিয়েই এদিন কেজরিওয়াল জানিয়ে দেন খুব শীঘ্রই দিল্লিতে সাংবাদিকদের করোনা পরীক্ষা শুরু করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রীর দেখানো পথে হেঁটেই এদিন সাংবাদিকদের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ ও কর্নাটক। এদিন ট্যুইটে কর্নাটক মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা লেখেন, “ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মতো আপনাদের জীবনও আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা কাজ করতে গিয়ে নিজেদের জীবন বিপদের মুখে ঠেলে দেবেননা। করোনা পরীক্ষা করে আপনাদের সুরক্ষার বিষয়টি আগে নিশ্চিত করে নিন”।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

