র‌্যাপিড টেস্ট কিট ব্যবহারে রাজ্য গুলিকে সতর্কতা আইসিএমআর-এর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে ভুগছে গোটা রাজ্যবাসী। এই পরিস্থিতিতে যাতে সংক্রমণের হার বেশ কিছুটা কম করা যায় তাই করোনার র‌্যাপিড টেস্টের সিদ্ধান্ত নিয়েছে মমতা প্রশাসন। সেই মর্মে রাজ্যের হাতে পৌঁছেছে ১০,০০০ র‌্যাপিড টেস্ট কিট। এতদিন রাজ্য এই কিটগুলি পাওয়ার অপেক্ষাতেই ছিল। কিট হাতে পেলেই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েও দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু আগামী ২ দিন তা ব্যবহারের না করার পরামর্শ দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর।

কিন্তু কিট ব্যবহারের ক্ষেত্রে কেন এই নেতিবাচক পরামর্শ? যে কিট গুলি আসছে সেগুলিতে অনেকক্ষেত্রে ত্রুটি থেকে যাচ্ছে, তাই সেগুলিকে প্রথমে ভালোভাবে পরীক্ষা করা হবে। যদি পরীক্ষার পর তা ঠিকঠাক থাকে তাহলেই সেগুলি ব্যবহার করতে নির্দেশিকা দেওয়া হবে বলে মঙ্গলবার জানালেন আইসিএমআরের বিশেষজ্ঞ আর গঙ্গাখেড়কর। 

ইতিমধ্যেই কেন্দ্রের তরফে পাঠানো কিট ত্রুটিপূর্ণ বলে অভিযোগ জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের অভিযোগ, ১৫ দিন আগেই বেশ কিছু কিট পাঠিয়েছে নাইসেড, কিন্তু সেগুলিতে নানা ত্রুটি রয়েছে। ফলে এই কিটে পরীক্ষর পর যে ফলাফল পাওয়া যাচ্ছে তা থেকে কোন সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছেনা। এরপরেই গতকাল নাইসেড(ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ) জানিয়ে দেয়, তাদের তরফে যে কিট পাঠানো হয়েছে তা ফেরত নিয়ে রাজ্যে আবার নতুন করে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির তৈরি কিট পাঠানো হবে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube