নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা এবার থাবা বসালো ভারতের রাষ্ট্রপতি ভবনেও। করোনা সন্দেগের জেরে রাষ্ট্রপতি ভবনের এক কর্মচারীর নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যায় ওই ব্যক্তি মারণ ভাইরাস করোনায় আক্রান্ত। তারপরেই সেখানে কর্মরত প্রায় ১০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আক্রান্ত ব্যাক্তি রাষ্ট্রপতি ভবনের সাফাই কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবন চত্বরে গেট নম্বর ৭০-এর কাছাকাছি কমপক্ষে ১২৫ টি পরিবার রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুসারে সেই পরিবারগুলিকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি ভবনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা এদিন জানান, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতি ভবনের মূল অংশে রয়েছেন। তবে তাঁদের কেউই করোনায় আক্রান্ত নন। ১৯ মার্চ থেকেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে সকলকে কড়া ভাবে লকডাউন পালনের কথা বলেন এবং নিজে কোয়ারেন্টিনে থাকা শুরু করেন। এরইমধ্যে রাষ্ট্রপতি ভবনের একজন কর্মীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলল। দিল্লিতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০০। যার ফলে তালিকাতে মহারাষ্ট্রের পরেই নাম রয়েছে রাজধানীর।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

