লকডাউনে বাড়ি ফেরার হাতছানি, ৩ দিনে দেড়শো কিমি পথ হেঁটেই প্রাণ হারাল একরত্তি

নিউজটাইম ওয়েবডেস্ক : জীবনে চলার পথে কাকে কখন থেমে যেতে হয়, তা কেউ বলতে পারেনা। ১২ বছরে মেয়ে জামলো মাকদামের মৃত্যু তা যেন আরও একবার আমাদের মনে করিয়ে দিল। প্রায় দেড়শো কিলোমিটার পথ অতিক্রম করার স্বার্থে পথে নামলেও বাড়ির থেকে মাত্র এক ঘন্টার দূরত্ব ওই ছোট্ট মেয়েটিকে আর ফিরতে দিলনা মা-বাবার কাছে। সেখানেই থেমে গেল তার জীবন। 

১৪ এপ্রিল প্রথম দফার লকডাউন শেষ হওয়ার পর ফের দ্বিতীয় দফায় লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩ মে পর্যন্ত চলবে তার মেয়াদ। এই পরিস্থিতিতে ভবিষ্যদের কথা চিন্তা করেই তেলেঙ্গানা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ১২ বছরের মেয়েটি। ছত্তিশগড়ের বিজপুরে বাড়ি জামলো মাকদামের। পরিবারের জন্য রোজগার করতে লঙ্কাক্ষেতে কাজ করত সে। কিন্তু লকডাউনের পর সব কাজ বন্ধ হয়ে যাওয়ায়, সাখান থেকে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। তেলেঙ্গনা থেকে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করে বিজপুরে পৌঁছালেও বাড়ি থেকে মাত্র একঘণ্টা আগেই জীবন যুদ্ধে হেরে যেতে হয় তাকে। 

জানা গিয়েছে, ১৫ এপ্রিল ১১ জনের একটি দলের সাথে শুরু হয় জামলোর যাত্রা। তার দলের বাকি সদস্যরাও লঙ্কা ক্ষেতে কাজ করেন বলে জানা গিয়েছে। পুলিশের ভয়ে তাঁরা মূলত জঙ্গলের রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে। জামলোর সাথে যাঁরা ফিরছিলেন তাঁদের মধ্যে একজন জানান, গত কয়েকদিন থেকেই ভালো করে খাওয়া দাওয়া হয়ে ওঠেনা তার। তাই হঠাৎ করেই এদিন বাড়ি থেকে ১৪ কিলোমিটার দূরে পাকস্থলীতে অসম্ভব যন্ত্রণায় অনুভক করে সে। ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপরেই অ্যাম্বুলেন্সে করে জামলোর নিথর দেহ পৌঁছায় তার বাড়িতে। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube