গৃহবন্দি দশায় মাথা কামিয়ে ফেললেন কপিল দেব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে গৃহবন্দি সকলেই। আর এই পরিস্থিতি থেকে বাদ পড়েননি ক্রিড়া দুনিয়ার তারকারাও। এই মুহূর্তে তাঁরা ঠিক কিভাবে দিন কাটাচ্ছেন সে সবকিছুর ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তা ভক্তদের দেখাতে ভুলছেননা তারকারা। লকডাউনের জেরে বন্ধ সব স্তরের খেলা। তাই এখন সকলেই তাঁদের পরিবারের সাথে বেশি করে সময় কাটাতে ব্যস্ত। তবে এর মধ্যে অনেকেই আবার নিজেদের লুক নিয়েও সচেতন হয়ে উঠেছেন। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন ভারত অধিনায়ক। সেখানে দেখা যাচ্ছে স্ত্রী অনুষ্কা চুল কেটে দিচ্ছেন বিরাটের। বাড়িতে বসে নিজের চুল কাটতে দেখা গিয়েছে চিন টেন্ডুলকারকেও। হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন নিজের নতুন হেয়ারস্টাইলের ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল সুরেশ রায়নাকেও। এবার লুকের বিচারে তাঁদেরকেও ছাড়িয়ে গেলেন ভারতের ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। 

এদিন কপিল দেবের নতুন লুকের ছবি ট্যুইটারে পোস্ট করেন তাঁর প্রাক্তন সতীর্থ চেতম শর্মা। ছবিতে দেখা যাচ্ছে কপিল দেবের মাথা পুরো নেড়া। তবে গাল ভর্তি রয়েছে দাড়ি। ছবিটি দেখে বোঝার উপায় নেই যে ইনিই সেই কপিল দেব। নতুন লুকে বলিউডের তারকা থেকে কম কিছু মনে হচ্ছেনা তাঁকে। কপিল অনুরাগিদের একাংশ সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘শিবাজি দ্যা বস’-এর লুকের সাথে তুলনা করেছে তাঁর এই লুককে।

সম্প্রতি করোনা যোদ্ধাদের সম্মান জানাতে মাথা কামিয়ে ফেলার আবেদন জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নার। অনেকের ধারনা সেই আবেদনে সাড়া দিয়েই এহেন সিদ্ধান্ত নিয়েছেন কপিল। যদিও এবিষয়ে নিজে কিছু জানাননি কিংবদন্তি।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube