সেলেবদের লকডাউন! কোহলির মন ভালো করতে অনুষ্কার অভিনব দাওয়াই

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে চলছে লকডাউন। এই অবস্থায় গৃহবন্দি হয়ে রয়েথেন দেশের প্রতিটি মানুষ আর সেই দল থেকে বাদ পড়েননি বিনোদন ও ক্রিড়া জগতের তারকারাও। বাড়িতে থেকে কীভাবে নিজেদের সময় কাটাচ্ছচেন তারকারা, তা হয়তো জানতে চান ভক্তকূল। তাই মাঝে মধ্যেই নিজেদের পরিবার-পরিজনদের সাথে সময় কাটানো থেকে শুরু করে ঘরকন্নার কাজ সামলানোর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে তারকাদের। এদিন ফের ভক্তদের উদ্দেশ্য়ে বিরাট কোহলির  সঙ্গে একটি মজার ভিডিও পোস্ট করলেন স্ত্রী অনুষ্কা শর্মা। 

শুক্রবার এই মজার ভিডিওটি টুইটারে পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘‘আমার মনে হয়, ও ক্রিকেট মাঠটাকে খুব মিস করে। যেখানে ও হাজার হাজার ফ্যানের ভালবাসা পায়, ও বিশেষ করে এটা মিস করে, তাই আমি ওকে একটা অভিজ্ঞতা দিলাম।”

লকডাউনে বেশ খোশমেজাজেই রয়েছেন কোহলি। আর আগেও অনেকবার সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। গৃহবন্দি অবস্থায় নিজেদের সাথে যে তাঁরা তাঁদের বিশেষ মুহূর্ত গুলো কাটাচ্ছেন এইসব ছবি ও ভিডিও দেখার পর তা আর বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখেনা। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube