নিউজটাইম ওয়েবডেস্ক : স্বাস্থ্য দফতরের নালিশের পর পশ্চিমবঙ্গ থেকে করোনার পরীক্ষার ত্রুটিপূর্ণ কিট ফিরিয়ে নিল এনআইসিইডি। মঙ্গলবার সংস্থার এক কর্তা একথা জানিয়েছেন। বদলে পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজির কিট পশ্চিমবঙ্গে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
গত রবিবার এনআইসিইডি-এর পাঠানো কিট ত্রুটিপূর্ণ বলে জানিয়ে টুইট করে রাজ্য স্বাস্থ্য দফতর। টুইটে জানানো হয়, অনেক কিট দিয়েই ঠিকমত কাজ হচ্ছেনা,পরীক্ষার কোনও ফল পাওয়া যাচ্ছে না। যার ফলে এক পরীক্ষা বারবার করতে হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে। মহামারীর এই সময়ে যা খুবই বিপদের। রাজ্য স্বাস্থ্য দফতরের অভিযোগ সত্যি বলে স্বীকার করে নেন কলকাতা এনআইসিইডি এর নির্দেশক শান্তা দত্ত। তিনি জানান, ব্যাপারটি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন তাঁরা। রাজ্যের অভিযোগ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ত্রুটিপূর্ণ কিট বদলে দেওয়া হবে বলে জানিয়েছে এনআইসিইডি. মঙ্গলবার সংস্থার এক কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এই কিটগুলি মার্কিন ফুড ও ড্রাগ নিয়মক দ্বারা স্বীকৃত। তার পরও কিট ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সংরক্ষণ করলে ত্রুটি দেখা দিচ্ছে। এর ফলে ওই কিট রাজ্যের ল্যাবরেটরিগুলি থেকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলে পুনের এনআইভি-র কিট রাজ্যকে দেওয়া হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

