রাজ্যের অবস্থা দেখতে গোপনে কাজ সারবে কেন্দ্রীয় দল

নিউজটাইম ওয়েবডেস্ক : পুলিশের তৎরতা বেড়ে গিয়েছে অনেকখানিই । যুক্তিযুক্ত কারণ না দেখাতে পারলে গাড়ি ফের ঘুরিয়ে দিচ্ছেন পুলিশকর্মীরা। অলিগলিতেও ঘুরছে রাজ্যের সশস্ত্র বাহিনী। সোমবার থেকে নতুন উদ্যমে টহল দিচ্ছে পুলিশের গাড়ি। উপরিমহলের ধারনা, কেন্দ্রীয় দল এ রাজ্যে আসতেই লকডাউন কার্যকর করতে অতিরিক্ত তৎপর হয়ে ওঠে পুলিশ-প্রশাসন। এদিকে, কেন্দ্রীয় প্রতিনিধিরা নিজেদের গতিবিধি গোপন রাখছেন। তাঁরা কোথায় আছেন, কোথায় কোথায় যাবেন তা নিয়ে সতর্ক রাজ্যও।

কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়ে ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্র সংঘাত প্রকাশ্যে এসেছে। এই রাজ্যের বেশ কয়েকটি জেলায় লকডাউনে যথেষ্ট শিথিলতা আছে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। এরপরই তড়িঘড়ি সোমবার ১০ সদস্যের প্রতিনিধি দল আসে বাংলায়। আর এই প্রতিনিধি দলের আগমন ও কর্মপদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রশাসনের শীর্ষ আমলা তথা মুখ্যসচিব।

জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের প্রতিনিধি দলটি এদিন কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও মেদিনীপুরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবে। সূত্রের খবর, কলকাতার রাজাবাজার, বেলগাছিয়া, হাওড়ার একাধিক স্পর্শকাতর এলাকাতেও পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁদের। তাছাড়া তমলুকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতরেও যেতে পারে দলটি। আর একটি দল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং পরিদর্শন করবে। সেখানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, জ্যোতিনগর, কালিম্পং যেতে পারে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে এই দলের প্রতিনিধিদের গতিবিধি অত্যন্ত গোপন রাখা হয়েছে। তাই তাঁদের আগাম কর্মসূচি স্থানীয় পুলিশও জানতে পারছে না বলে খবর।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube