র‌্যাপিড টেস্ট শুরু রাজ্যে, কলকাতায় মিলল ২ করোনা আক্রান্ত

নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রের থেকে পাওয়া র‌্যাপিড টেস্টিং কিটের সাহায্যে কলকাতা ও হাওড়ায় রক্ত পরীক্ষার পরে মাত্র দুই জন করোনা আক্রান্তের সন্ধান পেল পশ্চিমবঙ্গ সরকার।

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আইসিএমআর এর থেকে পাওয়া কিটের সাহায্যে রক্ত র‌্যাপিড টেস্টিং পদ্ধতিতে মোট ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সোমবার। তার মধ্যে হাওড়ায় ৬৪ জন এবং কলকাতায় ১৪ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়।

জানা গিয়েছে, এই ৭৮ জনের মধ্যে দুই ব্যক্তির নমুনায় করোনাভাইরাস সংক্রমণের উপস্থিতি ধরা পড়েছে। দুই আক্রান্তই কলকাতার বাসিন্দা, জানিয়েছে রাজ্য স্বাস্থ্য মন্ত্রক।

এ দিন সকালে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯২। এঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৩ জন। সংক্রমণে মারা গিয়েছেন ১২ জন।

শুধু তাই নয়, একই সঙ্গে বিকেলেই কলকাতায় এসে পৌঁছন কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুসন্ধানকারী দল। কলকাতা-সহ বাংলার ৭টি হটস্পটে নিষেধাজ্ঞা অমান্য করার গুরুতর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট জানানোর নির্দেশ রয়েছে দলের সদস্যদের উপরে।

এ দিকে, কেন্দ্রীয় দল রাজ্যে পা রাখায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে চিঠি পাঠিয়েছেন তৃণমূল নেত্রী

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube