মুখ্যমন্ত্রী ও মেয়রের ওয়ার্ডেও এবার করোনার থাবা!

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। যাতে এই মারণ ভাইরাসের সংক্রমণ বেশি পরিমানে ছড়াতে না পারে তাই এবার কলকাতা পুরসভার ৫৬টি ওয়ার্ডের ১১২টি রাস্তাকে কনটেইনমেন্ট এরিয়া বলে চিহ্নিত করল মমতা সরকার। যেখানের ২-১ জন রোগীর সন্ধান মিলছে সেখানেই কোন রকম ঝুঁকি না নিয়ে এলাকাটিকে সাবধানতার বলয়ে বাঁধতে চাইছে রাজ্য সরকার। তবে যে ৫৬ টি ওয়ার্ডকে কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড।

 চিহ্নিত করা ৫৬ টি কনটেইনমেন্ট ওয়ার্ডের মধ্যে রয়েছে, ১, ৩, ৫, ৬, ৯, ১৪, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৭, ২৮, ২৯, ৩৫, ৩৬, ৩৭, ৩৯, ৪১, ৪৩, ৪৪, ৪৮, ৫৪, ৫৬, ৫৯, ৬০, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৮, ৭৯, ৭০, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৭, ৭৮, ৮১, ৮২, ৮৪, ৮৫, ৮৭, ৮৮, ১০৯, ১১০, ১১১, ১২৩, ১৩৪, ১৩৫, ১৩৮, ১৪১। 

এই এলাকাগুলির মধ্যে রয়েছে খোদ মুখ্যমন্ত্রী (৭৩ নম্বর ওয়ার্ড) এবং মেয়রের নির্বাচনী ওয়ার্ড (৮২ নম্বর ওয়ার্ড)। রাজ্যের যে সমস্ত এলাকাগুলিতে করোনা সংক্রমণ হয়েছে, সেই জায়গাগুলিকে হটস্পট, ক্লাস্টার ও কনটেইনমেন্ট এরিয়া এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। হটস্পট এরিয়া বলতে বোঝায়, যেখানে বেশি পরিমানে করোনা আক্রানের সন্ধান মিলেছে। অন্যদিকে যে সমস্ত জায়গায় ৫ থেকে ৬ জন আক্রান্ত হয়েছেন তাকে ক্লাস্টার জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। আবার যেখানে ১-২ জন রোগী পাওয়া গিয়েছে সেই জায়গাগুলিকে কনটেইনমেন্ট জোন বলা হচ্ছে। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube