কী ভাবে তোলা হবে লকডাউন? আলোচনার স্বার্থে রাজনাথের নেতৃত্বে বসছে বৈঠক

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ৩ মে শেষ হচ্ছে দেশের লকডাউনের মেয়াদ। তারপর কিভাবে লরডাউন তোলা হবে এবং কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, তা নিয়েই মঙ্গলবার বিকেলে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হবে বলে জানা গিয়েছে। 

এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে লকডাউন এক্সিট প্ল্যান নিয়ে বৈঠক হতে চলেছে। ৩ মে-এর পর দেশ জুড়ে এক ধাক্কায় লকডাউন উঠবে নাকি সংক্রমণের ভিত্তিতে জায়গা অনুযায়ী ধাপে ধাপে তা তোলা হবে, এই সব বিষয় নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই বৈঠকে। 

সুত্রের তরফে জানা গিয়েছে, আপাতত লকডাউনের মেয়াদ বাড়ানোর কোন পরিকল্পনা না থাকলেও সোশ্যাল ডিসট্যানসিং এবং মাস্ক ব্যবহারের মতো অভ্যাস গুলি বহাল থাকবে। বেশি দূরে যাওয়ার জন্য ট্রেন, বিমান ও আন্তঃরাজ্য সড়ক পরিবহণ এখুনি খোলা নাও হতে পারে। তবে জেলা ও শহরের মধ্য়েই যাতায়াতের জন্য প্রয়োজন হলে অনুমোদন দেওয়া হতে পারে। 

করোনা সংক্রমণের ভিত্তিতে যে সমস্ত এরিয়াকে আপাতত ‘গ্রিন জোন’ বলে চিহ্নিত করা হয়েছে, সেখানে লরডাউনের প্রভাব শিথিল করা যেতে পারে। একইভাবে যেসমস্ত এলাকা হটস্পট বা ক্লাস্টার ইসাবে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ যেখানে করোনার প্রভাব বেশ সংকটজনক সেই সমস্ত এলাকায় বর্তমানে কড়াকড়ি রাখা হতে পারে। পরে আবার সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হতে হবে। 

 
তবে জানা যাচ্ছে, মাস্ক ব্যবহার ও সোশ্যাল ডিসট্যানসিং দীর্ঘদিন ধরে চলবে। ছাড় দিলেও সকলকেই সোশ্যাল ডিসট্যানসিং বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে। নিষিদ্ধ করা হবে জমায়াতও। বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান ও শোভাযাত্রার ক্ষেত্রেও থাকবে নিষেধাজ্ঞা।

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube