নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের থাবা থেকে ছাড় পেলোনা রাইসিনা হিলসও। আক্রান্ত হয়েছে সেখানকার এক কর্মী। এই ঘটনার পর রাষ্ট্রপতি ভবনের ভিতর কর্মরত ১০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে পাঠনো হয়েছে।
ভবনের এক স্যানিটেশন কর্মীর আত্মীয়ের শরীরে মিলেছে মারণ ভাইরাস। তিনি রাষ্ট্রপতি ভবনের কর্মী না-হলেও সেই প্রাঙ্গণেই থাকেন।সূত্র মারফত সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনে এক করোনা আক্রান্তের হদিশ মেলার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ১২৫ পরিবারকে স্বেচ্ছায় পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সোমবার স্যানিটেশন কর্মীর পুত্রবধূর রিপোর্ট পজিটিভ আসে। এরপরই আতঙ্ক ছড়ায় রাষ্ট্রপতি ভবনে। সেখানকার সব বাড়ি অর্থাত্ ১২৫টি পরিবারকেই আইসোলেশনে রাখা হয়েছে। একই ব্লকের ২৫ টি বাড়িতে কঠোর আইসোলেশনে রাখা হয়েছে। অন্যান্য বাড়ির লোকেরা শুধু নিত্য প্রয়োজনী জিনিস কিনতে বাইরে বেরতে পারবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, দিল্লিতে নিত্যদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত কোনওরকমভাবে লকডাউন শিথিল করা হবে না। তাতেও অবশ্য নতুন করে আক্রান্তের সংখ্যা লাগাম পড়ছে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যয়া বেড়ে দাঁড়িয়েছে ২,০৮১। যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ। মৃত্যু হয়েছে ৪৭ জনের। সেরে উঠেছেন ৪৩১ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

