নিউজটাইম ওয়েবডেস্ক : পর পর দুই দিন পতনের পরে মঙ্গলবার দেশের বাজারে সোনার দাম বাড়ল। পাল্লা দিয়ে বাড়ল বাজারে রুপোর দামও।
এ দিন জুন গোল্ড ফিউচার্স-এর দর অনুযায়ী খাঁটি সোনার (২৪ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রামে ০.৩১% বেড়ে দাঁড়িয়েছে ৪৫,৮৫৬ টাকা। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে রাতারাতি উত্থানেরই প্রতিফলন ঘটেছে এ দিনের বাজারদরে। গত সপ্তাহে ভারতে সোনার দাম বেড়ে প্রতি ১০ গ্রামে হয়েছিল ৪৭,৩২৭ টাকা। কিন্তু সপ্তাহের শেষে পর পর ২ দিন তা প্রতি ১০ গ্রামে ১,৬০০ টাকা কমার ফলে সমস্যায় পড়েন সোনায় লগ্নিকারীরা। এ দিন এমসিএক্স সূচক অনুযায়ী দেশে রুপোর দাম প্রতি কেজিতে সোমবারের চেয়ে ০.২% বেড়ে দাঁড়িয়েছে ৪২,৮২৩ টাকা। অন্য দিকে, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম চড় ফলেও শেয়ার বাজারে পতনের কারণে কিছুটা কমেছে সোনার দাম। এ দিন স্পট গোল্ড ০.২% দাম কমার ফলে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১,৬৮৯.৪৫ ডলার। গত দিন তা ১% বেড়েছিল। সোনার পাশাপাশি বিশ্ব বাজারে এ দিন রুপোর দাম ১.৫% পড়ার ফলে প্রতি কেজিতে ১৫.১৪ ডলার কমেছে। সোমবার আমেরিকায় তেলের দামে হঠাৎ রেকর্ড পতনের জেরে বিনিয়োগকারীদের মধ্যে সোনার চাহিদা বেড়েছে। বিশেষজ্ঞদের প্রত্যাশা, বিনিয়োগ বাড়লে সোনার দামে স্থিতি আসবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

