নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা নিয়ে ফের বহাল থাকল কেন্দ্র-রাজ্য সংঘাত। সোমবার স্বারাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, কলকাতা সহ পশ্চিমবঙ্গের মোট ৭ টি জেলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে কেন্দ্রের দুটি প্রতিনিধি দল। এর পরেই কেন্দ্রের সেই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে তিনি জানতে চান, ঠিক কী কারনে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হল। একইসাথে এই সিদ্ধান্তের তিনি যুক্তি সম্মত কারনও জানতে চান প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। একইসাথে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যথাযথ খারন না জানালে কেন্দ্রের দলকে জেলায় ঘুরতে দেওয়া হবেনা।
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে য়ে নির্দেশিকা জারি করা হয় তাতে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা লকডাউন মানছেনা। একইসাথে স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, সামাজিক দূরত্ব বজায় না রাখারও অভিযোগ উঠছে বলে উল্লেখ করা হয় ওই নির্দেশিকায়। এর পরেই পুরো বিষয়টি খতিয়ে দেখতে কলকাতা ছাড়াও রাজ্যের ৬টি জেলায় কেন্দ্রের দুটি প্রতিনিধিদল পাঠানোর কথা জানানো হয়। দেরি না করেই পণ্যবাহী বিমানে করে সোমবার বিকেলে প্রতিনিধিরা পৌঁছে যান এলাকাগুলিতে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারপর টুইটারে প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে এই সিদ্ধান্তের পিছনে উপযুক্ত কারন জানতে চান মুখ্যমন্ত্রী।
এদিন ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘কোভিড-১৯ নিয়ে কেন্দ্রের কাছ থেকে আমরা সব ধরনের গঠনমূলক সাহায্য ও পরামর্শকে স্বাগত জানাচ্ছি। তবে ২০০৫ বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কীসের ভিত্তিতে দেশের বেশ কিছু জেলায় আইএমসিটি পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে, তা অস্পষ্ট।’ একইসাথে কেন্দ্রের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও মত প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বলেন, ‘এতে রাজ্যের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় অনুচিত।’
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

