নিউজটাইম ওয়েবডেস্ক : মার্কিন যুক্ত রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ সুত্রের খবর উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উনের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। সুত্রের খবর হৃদযন্ত্রের অসুবিধার জেরে সম্প্রতি একটি অস্ত্রপাচার হয় তাঁর এবং সেই অস্ত্রপচারের পর থেকেই কিমের শারীরিক অবস্থার অবনতি ঘটে।
একটি মার্কিন সংবাদ সংস্থা এদিন জানায়, তাঁরা বেশ কিছু সময় ধরে উত্তর কোরিয়ার রাষ্ট্র নায়কের শারীরিক অবস্থার ওপর নজর রাখছিলেন। এরই মধ্যে সোমবার এক কোরিয়ান সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই মাসের শুরুর দিকে একটি কার্ডিওভ্যাসকুলার চিকিৎসার পর থেকেই কিমের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। উত্তর কোরিয়ার মন্ত্রী সভা জানায়, কিমের অনুপস্থিতির কারণ নিয়ে জল্পনা করা একেবারেই অনুচিত। রাষ্ট্র পরিচালিত গণ মাধ্যমের তথ্য অনুযায়ী কিম এই বছরে এক সপ্তাহ সময়ের মধ্যে মোট ১৭ বার জনসমক্ষে এসেছেন। এই সংখ্যাই গত বছরে ছিল ৮৪। উত্তর কোরিয়ার এই নেতা গত ১৫ই এপ্রিল তাঁর প্রপিতামহ উত্তর কোরিয়ার জনক দ্বিতীয় কিম সাং জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতির জেরেই তাঁপ শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়। সুত্রের খবর অত্যধিক ধুমপানের জেরে কিমের শরীরিক অবস্থার অবনতি হয়েছে। এছাড়া স্থুলতা ও অত্যধিক কর্মক্ষেত্রগত চাপে তাঁর শরীরের বেশ ক্ষতি হয়েছে। প্রসঙ্গত উত্তর কোরিয়াতে করোনা বাইরাস সংক্রমণ ঠেকাতেই বহু উৎসব পালনে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া রাষ্ট্রের সেনা দল ও কিমের দেহরক্ষীদেরও ইতিমধ্যেই মাস্ক পড়ে জনসমক্ষে আসতে দেখা যাচ্ছে। করোনা সংক্রমণ নিয়ে কোনো সংবাদ প্রকাশ্যে আনেনি কিম সরকার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

