নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার সকালে এশিয়ার অন্য সমস্ত দেশের সাথে সাথে বড় সড় ধাক্কা খেল ভারতের শেয়ার মার্কেট। এদিন ইকুইটি বেঞ্চমার্কের সূচক পড়ল ২.৭ শতাংশ। মার্কিন যুক্ত রাষ্ট্রে অপরিশোধিত জ্বালানী তেলের দাম রাতারাতি পড়ে যাওয়ার ফলে এই ধস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
করোনা মহামারীর জেরে মার্কিন অপরিশোধিত তেলের মুল্য রেকর্ড পরিমাণ পড়েছে। এক ব্যারেলের মুল্য এক ডলারের থেকেও কমে যাওয়ায় গোটা বিশ্বের বাজারে এর প্রভাব পড়েছে। করোনার জেরে চাহিদা কমেছে জ্বালানি তেলের উল্লেখযোগ্যভাবে। এর ফলেই এই নদিরবিহীন পতন তেলের দামে। মঙ্গলবার সাকল ১০টা নাগাদ বিএসই ও এস অ্যান্ড পি সেনসেক্স ৮৭০ পয়েন্ট কমে দাঁড়াল ৩০,৭৭৮। এবং নিফটি ২৪৮ পয়েন্ট কমে দাঁড়াল ৯,০১৩। নিফটি ফার্মা ও এফএমসিজি বাদে ভারতীয় স্টক এক্সচেঞ্জের বাকি সমস্ত সেক্টরের শেয়ারের দাম পড়েছে মঙ্গলবার। নিফটি মেটাল পড়েছে ৫.২ শতাংশ এবং নিফটি অটো পড়েছে ৫.১ শতাংশ। এবং ব্যাঙ্কের সুচক কমেছে ৪.৩ শতাংশ। স্টক মার্কেটের হেভিওয়েট সদস্য রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার মুল্য ৩.৯৩ শতাংশ কমে হয়েছে ১,১৯৫.৬০ টাকা প্রতি শেয়ার। মেটাল ইন্ডাস্ট্রিতে অন্যতম সংস্থা হিন্দালকোর শেয়ার ৮.৯ শতাংশ কমে হয়েছে ১০৬.১০ টাকা প্রতি শেয়ার। এছাড়া টাটা স্টিলের শেয়ার মুল্য কমেছে ৬.৭ শতাংশ, এবং টাটা মোটরসের পড়েছে ৫.২ শতাংশ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

