মধ্যপ্রদেশের ক্যাবিনেটে ৫ মন্ত্রীর শপথ গ্রহণ মঙ্গলবার

নিউজটাইম ওয়েবডেস্ক : শিবরাজ সিং চৌহানের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের প্রায় এক মাস পর তাঁর ক্যাবিনেটে আরও ৫ জন মন্ত্রী শপথ গ্রহন করবেন মঙ্গলবার।

নরেত্তম মিশ্র, কমল প্যাটেল, মিনা সিং, তুলসি সিলাওয়াত, এবং গোবিন্দ সিং রাজপুত, এই ৫ জন মঙ্গলবার দুপুর ১২টায় শপথ গ্রহন করবেন বলে জানা ‌যাচ্ছে। এদের মধ্যে সিলাওয়াত, ও রাজপুত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ক্যাম্পের সদস্য।

২২ জন সাংসদের ইস্তফার পর পড়ে ‌যায় কমল নাথের কংগ্রেস সরকার। এরপরই গত ২৩ শে মার্চ শিবরাজ সিং চৌহান মধপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube