গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ১,৩৩৬ জন

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় দেশে ১,৩৩৬ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এর ফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,৬০১। জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

মোট আক্রান্তের মধ্যে ১৪,৭৫৯ জন আক্রান্ত এখনও চিকিৎসাধীন। ৩,২৫২ জন সুস্থ হয়ে উঠেছেন এবং বাড়ি ফিরে গেছেন। এখনও প‌র্যন্ত ৫৯০ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, মহারাষ্ট্র এখনও প‌র্যন্ত আক্রান্তের সংখ্যায় শীর্ষে। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪,৬৬৬, এবং মৃত ২৩২। এখনও প‌র্যন্ত সুস্থ হয়েছে ৫৭২ জন।

অন্যদিকে রাজধানী দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ২,০৮১। এর মধ্যে ৪৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মৃত্যু হয়েছে ৪৭ জনের।

এই তালিকায় তৃতীয় স্থানে আছে গুজরাট। এই রাজ্যে ১,৯৩৯ জন আক্রান্ত করোনায়। এর মধ্যে ১৩১ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৭১ জনের।

তামিল নাড়ুতে কোভিড-১৯ পজিটিভ কেসের সংখ্যা ১,৫২০। ‌যার মধ্যে ৪৫৭ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। রাজস্থানে এখনও প‌র্যন্ত ১,৫৭৬ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। ‌যার মধ্যে ২০৫ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের।

মধ্যপ্রদেশে এখনও প‌র্যন্ত করোনা পজিটিভ কেসের সংখ্যা ১,৪৮৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২৭ জন এবং মৃত্যু হয়েছে ৭৪ জনের।

দেশের প্রথম করোনা আক্রান্ত হয়ে ‌যে রাজ্যে, সেই কেরালাতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪০৮।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube