৮০ শতাংশ আক্রান্তের শরীরেই নেই করোনার উপসর্গ, ফের আশঙ্কা বাড়াল আইসিএমআর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়েছে, দেশে করোনা আক্রান্তের হার এবং ডাবলিম রেট অনেকটাই কমেছে। এই খবর পাওয়ার পরেই বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল দেশবাসী। কিন্তু সেই মুহূর্তে বিশেষজ্ঞরা নিয়ে এলেন এক অশনি সংকেত। তাঁদের কথায়, ভারতের আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশের শরীরে কোভিড-১৯-এর কোনও উপসর্গ মেলেনি।

আশঙ্কা করা হচ্ছে, কোনরকম উপসর্গ না থাকায় দেশের অনেক আক্রান্তের টেস্ট করাও হয়নি। জাতীয় এক সংবাদ মাধ্যম সুত্রে জানা গিয়েছে, ভারতে ৮০ শতাংশের ক্ষেত্রেই করোনার কোন উপসর্গ পাওয়া যায়নি। তাই কেউ করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন কিনা তার ওপর ভিত্তি করে টেস্ট করতে হচ্ছে। এদিন এমনটাই জানিয়েছেন, আইসিএমআর-এর সিনিয়র সায়েন্টিস্ট ড, রমন আর গঙ্গাখেদকর। তবে একইসাথে তিনি বলেন, করোনা আক্রান্তের সংখ্যা ভারতে আর খুব বেশি বাড়বেনা। 

প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে ২৫৪৬ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৫৪০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬ জনের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube