চলে গেলেন টম অ্যন্ড জেরির শিল্পী জ্যাঁ ডাইচ

নিউজটাইম ওয়েবডেস্ক : কার্টুন ভালো লাগেনা এমন মানুষ মেলা ভার। ৮ থেকে ৮০ সকল রবয়েসি মানুষেরই মন মাতানোয় কার্টুন একই রকম ভাবে কা‌র্যকরি। আর সেই কার্টুন ‌যদি হয় টম অ্যান্ড জেরির মত কালজয়ী জুটি তবে তো কথাই নেই। আর এই কালজয়ী কার্টুনের স্রষ্টাই জ্যাঁ ডাইচ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

গত ১৬ই এপ্রিল ৯৫ বছর বয়েসে প্রাণ ত্যাগ করেন জ্যাঁ ডাইচ। তাঁর বাসস্থানে পাওয়া ‌যায় তাঁর মৃত দেহ। তাঁর প্রথম স্ত্রী-র সাথে ৩ সন্তান বর্তমান।

ডাইচ কর্ম জীবনের শুরুতে উত্তর আমেরিকায় সেনাদের জন্য ড্রাফট্ম্যানের কাজ করতেন। কিন্তু ১৯৪৪ সালে তাঁর শারীরিক অসুস্থতার কারণে চাকরী হারান। এরপরই তিনি অ্যানিমোশনের জগতে কাজ শুরু করেন।

১৯৫৮ সালে তাঁর ছবি সিডনি ফ্যামিলি ট্রি এবং আরও অন্যান্য ছবির জন্য ৪ টি অ্যাকাডেমি নমিনেশন ও পেয়েছেন তিনি। ১৯৬১ সালে তাঁর মনরো ছবির জন্য অস্কার পান তিনি।

প্রসঙ্গত, বিখ্যাত কার্টুন টম অ্যান্ড জেরি সিরিজের জন্য ১৩ টি এপিসোডে কাজ করেন তিনি। ১৯৪০ সালে এই কার্টুন উইলিয়াম হানা ও জোসেফ বারবারা প্রথম এই কার্টুন নিয়ে আসেন দর্শকদের জন্য।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube