নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে বলপূর্বক পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করায় সাসপেন্ড করা হল এক পুলিশ কর্মীকে। রবিবার বেড়াচানা পুলিশ স্টেশনের ইনস্পেকটর ইনচার্জ দীপক কুমার জেনা পুরীর জগন্নাথ মন্দির বন্ধ থাকা সত্বেও জোর করে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে প্রবেশ করেন। এর ফলে তৎপরতার সাথে রাজ্য প্রশাসনের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে। এই কথা এদিন ট্যুইট করে জানান এখানকার ডিজিপি অভয়।
পুরীর সিংহদুয়ার পুলিশ স্টেশনে তাঁর বিররুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয়ে তদন্তও শুরু হয়েছে। করোনা মোকাবিলায় অনেকদিন আগেই ঐতিহ্যপুর্ণ জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ করে হয়েছিল ভক্তদের জন্য। এই লকডাউনের মধ্যেও জোর করে মন্দিরে প্রবেশ করেন দীপক। এই নিয়ে ক্ষুব্ধ প্রশাসন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

