দেশে সংক্রমণের পাশাপাশি কমছে ডাবলিং রেট, স্বস্তির খবর শোনাল স্বাস্থ্য মন্ত্রক

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের জেরে আতঙ্কে ভুগছে গোটা দেশের মানুষ। কিভাবে এই সংক্রমণের হাত থেকে মিলবে মুক্তি, তা নিয়েই চলছে জল্পনা। তবে দেশের এই সংকটের মুহূর্তে খুশির খবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, সেখানেই জানানো হয়, দেশে করোনা সংক্রমণের হার অনেকখানি কমেছে। 

একইসাথে পরিসংখ্যানের ভিত্তিতে ডাবলিং রেটও কমেছে বলে এদিন জানান স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। সোমবার তিনি জানান, হত সাত দিনে ডাবলিং রেট কমে হয়েছে ৭.৫ দিন। যা আগে ছিল ৩.৪ দিন। বলাবাহুল্য, সংক্রমণ ছড়ানোর হারকে মাপার পদ্ধতিকে বলা হয় ডাবলিং রেট। সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, লকডাউন কমলে কমার সম্ভাবনা রয়েছে এই ডাবলিং রেট।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সুত্রের খবর, প্রায় ১৮ টির মতো রাজ্যে গত ১৯ এপ্রিল পর্যন্ত করোনা নিয়ন্ত্রণে ভালো কাজ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বেশ কিছু রিপোর্ট পেশ করা হয়েছে। যা থেকে জানা গিয়েছে, দিল্লিতে ডাবলিং রেট ৮.৫ দিন, কর্ণাটকে এই রেট ৯.২ দিন, তেলঙ্গানায় ৯.৪ দিন, অন্ধ্র প্রদেশে ১০.৬ দিন, জম্মু ও কাশ্মীরের এই হার ১১.৫ দিন, পঞ্জাবে ১৩.১ দিন।

প্রসঙ্গত, ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৭,৬০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫০-এর বেশি। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৩৬ এবং আক্রান্ত ১৫৪০। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube