নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে লকডাউন গোটা দেশে। হঠাৎ করে ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করায় যে যেখানে ছিল সেখানেই আটকে পড়েন। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকেরা। তাই বাড়ি ফেরার আশা নিয়ে সাইকেল নিয়েই মহারাষ্ট্র থেকে ওড়িশার পথে রওনা দিয়েছিলেন এক যুবক। টানা ৭ দিন সাইকেল চালিয়ে অবশেষে বাবা-মার কাছে ফিরল তাঁদের ছেলে।
জানা গিয়েছে, লকডাউনের জেরে ওই যুবক মহারাষ্ট্রের সাংলিতে আটকে পড়েন। গোটা পাড়া যখন গভির ঘুমে আচ্ছন্ন তখন সে এসে পৌঁছায় নিজের গ্রামে। তখন ঘড়িতে বাজছে ৪ টে। সাইকেলের বেলের আওয়াজে ঘুম ভঙেই গ্রামের প্রবীণরা জানলা দিয়ে দেখেন জিন্স-শার্ট পরা ন্যাড়া মাথার এক যুবককে। তাঁর সাথে রয়েছে একটি ব্যাগও। মহেশ জেনা নামে বছর কুড়ির ওই যুবক মহারাষ্ট্রের সাংলিতে আটকে গিয়েছিলেন। লকডাউনের জেরে সেখানে বন্ধ হয়ে শায় সমস্ত কারখানা। নেই কোন রোজগার, নেই খাবার এই পরিস্থিতিতে ম-বাবার জন্য বিচলিত হয় তাঁর মন। এদিকে কাজের কেন ঠিক নেই ভেবেই, একটি সাইকেল নিয়েই জোগাড় করে সে বেরিয়ে পড়ে তাঁর গ্রামের (ওড়িশায় জাজপুর) উদ্দেশ্যে। খাবার বলতে বিস্কুট ও এক বোতল জল। নিজের এই সফর প্রসঙ্গে মহেশ বলেন, “রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসার সময় যখন বাকি পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে দেখি, তখন মনে মনে সাহস পাই। কবে লকডাউন উঠবে সে আশায় বসে না থেকে যে যার মত রাস্তায় বেরিয়ে পড়েন তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় ৭দিন পর অক্লান্তভাবে সাইকেল চালানোর পর গ্রামের সীমানা চোখে পড়ে।” প্রথম দিকে মহেশকে থামাতে পুলিশের ভয় দেখানো হয়েছিল বলে জানায় মহারাষ্ট্রে তাঁর সঙ্গে থাকা পরিযায়ী শ্রমিকরা। তবে তাতেও দমেনি ওই যুবক। শেষ পর্যন্ত অসাধ্য সাধন করে নিজের গন্তব্যে পৌঁছায় মহেশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

