অতিবেগুনি রশ্মিতেই জব্দ হবে করোনা, নয়া যন্ত্র উপহার ডিআরডিও’র

নিউজটাইম ওয়েবডেস্ক : আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মিতেই এবার জব্দ হতে পারে মারণ ভাইরাস করোনা। প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও সম্প্রতি দুটি যন্ত্র তৈরি করেছে যার মাধ্যমে মোবাইল থেকে শুরু করে মানিব্যাগ, ফাইল ও টাকা সমস্তকিছুকেই করোনা মুক্ত করা যেতে পারে। 

ডিআরডিও’র তকরফে জানানো হয়েছে, তার অধীনে থাকা দু’টি গবেষণাগার ডিফেন্স ইন্সটিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ডিপাস) ও ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) -এর যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে বিশেষ ওই দুই যন্ত্র। যার মধ্য়ে একটি হল, ‘ইউভি স্যানিটাইজেশন বক্স’  এবং অন্যটি হল, ‘হ্যান্ড হেল্ড ইউভি ডিভাইস’। সেনাবাহিনীর পাশাপাশি সরকারি অফিসগুলিও এই যন্ত্র দুটি ব্যবহার করতে পারবে। তবে শীঘ্রই তা সাধারণ মানুষের ব্যবহারের জন্যও দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। 

গবেষকেরা বলছেন, অতিবেগুনি রশ্মি বা ‘আলট্রাভায়োলেট সি লাইট’ করোনার জেনেটিক বস্তু নষ্ট করে দিতে সক্ষম। তাই ওই রশ্মি কিছুক্ষনের জন্য কোন বস্তুর ওপর ফেললে তা সেই বস্তু থেকে করোনার আরএনএ নষ্ট করে দিতে পারে। আর এই আরএনএ নষ্ট হওয়ার ফলে নতুন করে সেই ভাইরাস তৈরি হওয়ার অবকাশ থাকেনা। চিকিৎসকেরা আগেই জানিয়েছেন আমাদের দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী যেমন, মানিব্যাগ, মোবাইল ফেন, ট্যাব, ফাইলের কভার থেকেও করোনার সংক্রমণ ঘটতে পারে। সেগুলি থেকে যাতে করোনার জীবানু নষ্ট করা যায়, তাই তৈরি করা হয়েছে ‘ইউভি বক্স’। যে বক্সের ভেতরে রয়েছে ‘ইউভিসি ল্যাম্প’। এই বাক্সের মধ্য়ে বস্তুগুলি ঢুকিয়ে দিলেই সেগুলির ওপরে এসে পড়বে রশ্মি। তবে ওই বাক্স যেহেতু একইভাবে ওজোন গ্যাস তৈরিতে সক্ষম, তাই বস্তুর যে অংশে রশ্মি পড়বেনা, সেই অংশের ভাইরাস নষ্ট করবে ওজন গ্যাস।

একইভাবে ফাইল, কুরিয়রে আসা কোনও চিঠি বা জিনিস, অফিসের চেয়ার-টেবিল, ডেলিভারি অ্যাপে আসা খাবার বা ওষুধের প্যাকেটের উপর থেকেও করোনা ভাইরাস দূর করা যেতে পারে ‘হ্যান্ড হেল্ড ডিভাইস’-এর মাধ্যমে। কয়য়েক মিনিটের মধ্যেই এি ডিভাইস ভাইরাস দমনে সক্ষম। তবে এই অতিবেগুনি রশ্মি কোন বস্তুর ওপর থাকা করোনা ভাইরাসের দমনে ঠিক যতটাই ইতিবাচক ভূমিকা পালন করে ঠিক সেভাবেই তা মানব শরীরের জন্য বেশ ক্ষতিবারক বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে এই রশ্মি চোখের জন্য বিশেষ ভাবে ক্ষতিকর। তাই কোন কারনে যদি এই মেশিন বাড়িতে ব্যবহার করা হয়, তাহলে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube