গত ২৪ ঘন্টায় দেশে রেকর্ড আক্রান্তের সংখ্যা

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় এখনও প‌র্যন্ত ভারতে সবথেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মিললো। গোটা দেশে ১৫৫৩ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭,২৬৫। এবং গত ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।

‌যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয় দেশে সুস্থতার হার বেড়েছে আগের তুলনায়। সোমবার সকালে সুস্থতার বেড়ে হয়েছে ১৪.১৯ শতাংশ। ‌যা রবিবার ছিল ১৪.১৯ শতাংশ। শনিবার ছিল ১৩.৮৫ শতাংশ। শুক্রবার ছিল ১৩.০৬ শতাংশ। দেশজুড়ে প্রায় ২৫০০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন, এবং এই মারণ রোগ থেকে মুক্ত।

শনিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, মোট আক্রান্তের মধ্যে অন্তত পক্ষে ৪ হাজার মানুষ দিল্লির তাবিলাঘি জামাত জমায়েতের অংশ ছিলেন। এর মধ্যে মহারাষ্ট্রে এখনও প‌র্যন্ত আক্রান্তের সংখ্যা  সবথেকে বেশি। এখানে আক্রান্তের সংখ্যা ৪,২০৩ এবং মৃতের সংখ্যা ২২৩। এরপরই আছএ  রাজধানী দিল্লি, এখানে আক্রান্তের সংখ্যা ২০০৩ এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের।

প্রসঙ্গত, দিল্লিতে গত ২০ দিন ধরে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মার্চ মাসের ৩০ তারিখ দিল্লিতে মোট আ্রান্তের সংখ্যা ছিল ৯৭। ‌যা ১০ই এপ্রিলের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ৯০৩ এবং মৃতের সংখ্যা ২ থেকে বেড়ে হয়েছে ১৪। শহর জুড়ে এখনও প‌র্যন্ত ৭৯ টি অঞ্চল রেড জোন হিসেবে সিল করা হয়েছে।

 পরিস্থিতির ওপর লক্ষ্য রেখে আম আদি সরকার দিল্লিতে ২০ তারিখের পরও কোনো রকম ছাড় দেবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে। এবং এক সপ্তাহ পর ২৭শে এপ্রিল পুণরায় পরিস্থিতি প‌র্যালোচনা করে সিদ্ধান্তের বদল হতে পারে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube