নিউজটাইম ওয়েবডেস্ক : মুম্বাইয়ে প্রায় ৫৩ জন সাংবাদিক কোভিড-১৯ পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এঁদের সকলকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশির ভাগ আক্রান্ত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সংবাদমাধ্যমের কর্মীদের জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয় সেখানেই এই ৫৩ জনকে চিহ্নিত করা হয়।
টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়োশন এর সভাপতি ভিনোদ জগদলে এদিন জানান, এখনো পর্যন্ত সমস্ত টেস্ট রিপোর্ট এসে পৌঁছয়নি তবে ৫৩ জন এখনও পর্যন্ত পজিটিভ এবং এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা কর হচ্ছে। বৃহন্মুম্বাই পৌরসভা জানায় যে, এই সমস্ত সাংবাদিককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশিরভাগেরই করোনার উপসর্গ নেই। ফলে পরীক্ষার আগে বোঝা যায়নি তাঁরা সংক্রামিত। এছাড়া বাকি সংবাদমাধ্যমের কর্মীদের জন্যেও ব্যবস্থা করা হয়েছে আইসোলেশনের।সংবাদমাধ্যমের কর্মীদের জন্য টেস্টের ব্যবস্থা করার অনুরোধ করা হয় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বিএমসিকে সাংবাদিকদের টেস্ট করার নির্দেশ দিয়েছেন। গত ১৬ ও ১৭ তারিখ মুম্বাই প্রেস ক্লাবে ১৭১ জন সংবাদমাধ্যম কর্মীদের করোনার পরীক্ষা করা হয়েছে। এদের টেস্টের রেজাল্ট এখনও আসেনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

