নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। রাজ্যবাসীকে সুরক্ষিত রাখতে দিনের পর দিন কড়া হচ্ছে রাজ্যের প্রশাসন। করোনা পজেটিভ হলেই সাথে সাথে চিহ্নিত করা হচ্ছে তাঁর সংস্পর্শে আসা মানুষদের। এবার দু’জনের শরীরে করোনার উপসর্গ মেলায় কোয়ারেন্টাইনে পাঠানো হল ১৫০০ জনকে।
ঘটনাটি ঘটেছে, ই এম বাইপাসের ধারে কলকাতা পুরসভার ১০৯ ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনিতে। জানা গিয়েছে ওই কলোনিতে প্রায় ৮০০ টির মতো ছোট ছোট ঘর রয়েছে। ওই কলোনিতে বসবাসকারী একাংশ অভিযোগ জানায়, দেশের সরকারের তরফে লকডাউন ঘোষণা করা হলেও তা পালন করা হয়নি। যার জেরেই ঘটেছে এই ঘটনা। গতকাল থেকে শহিদ স্মৃতি কলোনিতে শুরু হয় পুলিশের আনাগোনা। ওই এলাকার অনেকেই বাইপাস-সহ দক্ষিণ কলকাতা বিভিন্ন এলাকায় পরিচারিকার কাজ করেন বলেও জানিয়েছে পুলিশ। অনেকে আবার কাজের সুত্রে দুই ২৪ পরগনাতেও যান। এরইমধ্যে ২ জনের শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ পাওয়ায় সেখানকার প্রায় ১৫০০ মানুষকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে। একইসাথে কলোনির আশেপাশে যাতায়াতও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় কড়া নজর রাখছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

