নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আক্রান্তের সংস্পর্শ এসে আরও চার জন চিকিৎসকের দেহে মিলল কোভিড পজেটিভ। কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে আসার কারণেই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে জানা গিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে। কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে আসার কারণে ১৩জন কে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। গতকাল, যাদের মধ্যে প্রথমে ৩জন ডাক্তার ও ২জন রোগী করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এরপর, সোমবার আরও চার জন চিকিৎসক কোভিডে আক্রান্তের খবর মেলে। অর্থাৎ মেডিক্যাল কলেজে মোট ৭ জন ডাক্তার এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন।
মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগ সূত্রে খবর, কর্মরত স্নাতকোত্তর ট্রেনিদের লালারসের নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গিয়েছে। এদের মধ্যে একজন সুপারস্পেশালিটি আইসোলেশন ওয়ার্ডে কাজ করতেন। পাশাপাশি মেডিসিন ওয়ার্ডে ভর্তি দুই রোগীর দেহেও কোভিড ভাইরাস পাওয়া গিয়েছে। বর্তমানে সাতজন ডাক্তার বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। গত সপ্তাহের মঙ্গলবার থেকে করোনা আক্রমণের জেরে রোগীর সংক্রমনের ভয়ে ভর্তি বন্ধ করা হয়েছে এই হাসপাতালের পুরুষ এবং মহিলাদের মেডিসিন ওয়ার্ডে। এই ঘটনায় জুনিয়র চিকিৎসকদের একাংশ বিরোধিতা করোন। তাঁরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো রকম সর্তকতা অবলম্বন ছাড়াই এমনটা ঘটেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

