ভারতের বিরুদ্ধে মুসলিম বৈষম্যতার অভিযোগ, ইমরানকে যোগ্য জবাব ভারতের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার কারনে বেহাল দশা প্রতিবাশী রাষ্ট্র পাকিস্তানের। এই পরিস্থিতিতেই ফের ভারতের দিকে আঙুল তুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর কথায়, দেশের এই কঠিন পরিস্থিতিতেও ভারত মুসলিমদের সঙ্গে বৈষম্য মূলক আচরণ করছে। এহেন মন্তব্যের পরেই ইমরান খানকে একহাত নিল ভারত। 

ভারতের বিরুদ্ধে আনা পাক প্রধানমন্ত্রীর অভিযোগের জবাবে এদিন দেশের বিদেশমন্ত্রক জানায়, পাকিন্তানের করোনা পরিস্থিতি মোটেই ভালো নয়। তাই দেশবাসীর নজর সেখান থেকে সরাতেই এমন ভিত্তিহীন ‘উদ্ভট মন্তব্য’ করেছে পাকিস্তান। এবিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সোমবার বলেন, “কোভিড-১৯ মোকাবিলায় মনযোগ না দিয়ে প্রতিবেশিদের বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করছে ও অভিযোগ আনছে পাকিস্তান”।

ভারতের তরফে আরও বলা হয়েছে, “সংখ্যালঘুদের বিষয়ে, পাকিস্তানের নিজেদের দেশের বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া উচিত কারণ সেখানে সত্যিকারের বৈষম্য রয়েছে”।

পাকিস্তানে করোনা পরিস্থিতি বেশ ভয়াবহ। দেশের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করে সেখানে লকডাউন পর্যন্ত ,রা হয়নি। এই অবস্থায় দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের এই সংকটের দিনে ইমরানের সরকারকে আর্থিক ভাবে সাহায্য় করছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড(আইএমএফ)। ইতিমধ্যেই তারা প্রায় ১ হাজার ১৬ কোটি ৭৬ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে পাকিস্তানকে। দেশের এই কঠিন পরিস্থিতির মধ্য়েও ভারতকে নিশানা করতে ছানেননি পাক প্রধানমন্ত্রী। তবে ভারতের বিরুদ্ধে করা বৈষম্যমূলক আচরনের এদিন যোগ্য জবাব দিল ভারত। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube