ক্ষুধার্ত মানুষের খাবার না থাকার কারণ জানতে চেয়ে সরব চিদাম্বরম

নিউজটাইম ওয়েবডেস্ক : মাসখানেক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছিলেন, দেশের একজনও অনাহারে থাকবেন না। অথচ বাস্তবে ছবিটা অন্য। এমনটাই দাবি করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

রবিবার টুইটবার্তায় চিদম্বরম বলেন, আরও বেশি মানুষের হাতে খাবার নিঃশেষ হয়ে যাচ্ছে,তার অনেক প্রমাণ আছে। রান্না করা খাবার সংগ্রহের জন্য তাঁদের লাইনে দাঁড়াতে হচ্ছে। এই অবস্থায় শুধুমাত্র একটি হৃদয়হীন সরকার দাঁড়িয়ে থাকবে।

সেইসব মানুষদের খিদে মেটানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রীর দিকে দুটি প্রশ্ন করেন চিদম্বরম। তিনি বলেন, ‘অনাহার থেকে সরকার কেন তাঁদের রক্ষা করছে না এবং প্রতিটি গরীব পরিবারকে নগদ পাঠিয়ে তাঁদের সম্মান রক্ষা করা হচ্ছে না কেন? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে যে ৭৭ মিলিয়ন টন খাদ্যশস্য আছে, তার সামান্য অংশ কেন সরকার বিনামূল্যে সেইসব পরিবারকে দিচ্ছে না, যাদের সেটা দরকার আছে?’

প্রাক্তন অর্থমন্ত্রীর , সেই প্রশ্নদুটির উত্তর দিতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এই দুটো প্রশ্ন একইসঙ্গে অর্থনৈতিক দিক নৈতিক দিককে তুলে ধরে। নরেন্দ্র মোদী ও নির্মলা সীতারামন দুটিরই উত্তর দিতে ব্যর্থ হয়েছেন,অর্থাৎ দেশের অসহায়তাই প্রকাশ পায় এতে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube