নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস আক্রান্তদের স্বাস্থ্য বিমার অনুমোদনের ক্ষেত্রে আরও দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগী হল ইনরিওরেন্স রেগুলেটরি ও ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই)। সেজন্য নগদ অর্থ ছাড়া চিকিৎসার জন্য আবেদন করার দু’ঘণ্টার মধ্যে সেটির কার্যকরী করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ জারি করল বিমা নিয়ন্ত্রক সংস্থা।
একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি ও স্বাস্থ্য পরিকাঠামোর উপর থেকে চাপ কমানোর বিষয়টি বিবেচনা করে সমস্ত বিমা সংস্থাকে স্বাস্থ্য বিমার ক্লেমের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বিমা নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, চূড়ান্ত বিল ও প্রয়োজনীয় নথি পাওয়ার দু’ঘণ্টার মধ্যে হাসপাতালকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিমা সংস্থাগুলি আইআরডিএআইয়ের তরফে এই কথাই জানানো হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

