নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে আর্থিক সংকটের মুখে পড়েছে গেটা দেশ। সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থাগুলিও এই একই সমস্যায় ভুগছে। তাই এবার ডিজিটাল সংবাদ মাধ্যমের আর্থির চাপের বিষয়টি মাথায় রেখে বড়সড় সিদ্ধন্তের কথা ঘোষণা করল গুগল। এদিন এই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, অ্যাড সার্ভিস বা বিজ্ঞাপন প্রদানকারী ব্যবস্থার জন্য ডিজিটাল সংবাদ মাধ্যম গুলি থেকে এখন আর কোন চার্য নেওয়া হবেনা।
বিজ্ঞাপণই মূলত সংবাদ সংস্থা গুলির আয়ের প্রধান উৎস। কিন্তু করোনার জেরে দেশের পরিস্থিতি একেবারে নড়বড়ে হয়ে যাওয়ার ফলে বিভিন্ন সংস্থা থেকে বিজ্ঞাপণ সংগ্রহ করা প্রায় দুষ্কর হয়ে পড়ছে। যার জেরে সমস্যায় পড়ছে খবরের কাগজ ও বৈদ্যুতিন সংবাদসংস্থাগুলি। তবে ডিজিটাল সংবাদসংস্থাগুলি বিজ্ঞাপণ পায় গুগল অ্য়াডস থেকে। তবে অ্যাড দেওয়ার জন্য চার্য হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা গুগলকে দিকে হয়। কিন্তু দেশের এই কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখেই ডিজিটাল সংবাদ সংস্থার তরফে পাওয়া সেই টাকা মুকুব করল গুগল। এর ফলে তাদের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। লকডাউনের যেরে দেশের প্রায় সমস্ত সংস্থার কাজ বন্ধ থাকলেও পুরোদমে কাজ করে চলছে সংবাদ সংস্থাগুলি। এই মুহবর্তে সাধারণ মনুষের কাছে খবর পৌঁছে দিতে দিন রাত কাজ করে চলেছে ডিজিটাল মাধ্যমগুলি। তাই এই পরিস্থিতিতে তারা যাতে কেন ভাবেই আর্থিক ভাবে সমস্যায় না পড়ে তাই সংবাদমাধ্য়ম গুলির পাশে দাঁড়াতে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুগলের তরফ থেকে। গুগলের পাশিপাশি ফেসবুকও মার্চ মাসে সংবাদ মাধ্যমকে সাহায্য করতে ১০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

