রাজ্যে ৭ মে পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ, জানালেন মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে ভুগছেন গোটা দেশবাসী। সরকারের তরফে একাধিক পদক্ষেপ সত্ত্বেও কোন ভাবেই ঠেকানো যাচ্ছেনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। ইতিমধ্য়েই করোনা পরিস্থিতি সামাল দিতে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার নিজের রাজ্য়ের সুরক্ষার স্বার্থে সেই মেয়াদ আরও ৪ দিন বাড়ালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সোমবার তিনি জানান, তেলেঙ্গানায় করোনা সংক্রমণ রুখতে তা ৩ মে থেকে বাড়িয়ে ৭ মে পর্যন্ত করা হল। 

১৪ এপ্রিল জাতির উদ্দেশ্য়ে ভাষণ দেন মোদী। সেখানে তিনি জানিয়ে দেন, দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ান হল। কিন্তু ৩ মে-এর পরেই কী দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে? নাকি তার পরেও পের বাড়তে পারে লকডাউন? প্রধানমন্ত্রীর ঘোষণার পর এহেন নানান প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু এই পরিস্থিতিতে কোন ভাবেই ঝুঁকি নিতে রাজি নন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর কে চন্দ্রশেখর রাও জানান, “৭ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি করা হল। তবে ৫ মে পর্যন্ত পরিস্থিতির দিকে কড়া নজর দেওয়া হবে।” তবে শুধুমমাত্র চন্দ্রশেখরই নন তাঁর পাশাপাশি লকডাউনের মেয়াদ বৃদ্ধিতে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও। 

তেলেঙ্গানায় ইতিমধ্য়েই করেনা আক্রান্তের সংখ্যা ৮৫০ ছাড়িয়েছে। মৃত্যু হলেছে প্রায় ২১ জনের। রাজ্যের প্রায় ৮৭ লক্ষ রেশন কার্ড হোল্ডারকে দ্বিতীয় মাসেও ১৫০০ টাকা ও ১২ কেজি চাল দেবে বলে জানিয়ে দিয়েছে সেরাজ্যের সরকার 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube