নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা থাবা বসিয়েছে গোটা দেশে। দিনের পর দিন এই মারণ ভাইরাসের সংক্রমণ যেন বেড়েই চলেছে। কিভাবে এই সংক্রমণ ঠোকানো সম্ভব, সেই প্রশ্নের উত্তর খুঁজতে মরীয়া দেশের প্রশাসন। তবুও যুদ্ধকালীন তৎপরতায় লকডাউন থেকে শুরু করে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে দেশের সরকার। তবে শুধু দেশ নয়, রাজ্যগুলিও বেশ কড়া ব্যবস্থা নিয়েছে। এবার সেই মর্মেই করোনার সংক্রমণ রুখতে রাজ্যের সমস্ত ওষুধের দোকানগুলিকে নির্দেশিকা পাঠানো হল চার রাজ্যের তরফে।
এই নির্দেশিকায় বলা হয়েছে, যে বা যাঁরা এবার থেকে জ্বর বা সর্দি, কাশির ওষুধ কিনতে দোকানে আসবেন, তাঁদের নাম নথিভুক্ত করে রাখতে হবে। একইসাথে ক্রেতাদের ফোন নম্বর ও বাড়ির ঠিকানাও লিখে রাখতে বলা হয়ছে ওষুধের দোকানগুলিকে। যে চারটি রাজ্যের তরফে এই নির্দেশিকা পাঠানে হয়েছে সেগুলি হল, মহারাষ্ট্র,তেলেঙ্গনা, বিহার ও অন্ধ্রপ্রদেশ। স্বাস্থ্যমন্ত্রক সুত্রে খবর, দেশে ইতিমধ্য়েই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫,০০০। মৃতের সংখ্যাও ৫০০ অতিক্রম করেছে। তবে ২০০০-এর বেশি করোনার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। করোনা পরিস্থি বেশ খারাপ অন্ধ্রপ্রদেশ, বিহার ও তেলাঙ্গনাতেও। ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যের সরকার করোনার সংক্রমণ ঠেকাতে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে। এবার সেই পরিস্থিতি যাতে আরও নিয়ন্ত্রিত হয় তাই, জ্বর, সর্দি, কাশির ওষুধ কিনতে গেলেই ক্রেতাদের নাম নথিভুক্ত করার নির্দেশ দিল এর চার রাজ্যের সরকার। সরকারের দাবি, ক্রেতাদের নাম এইভাবে নথিভুক্ত থাকলে রাজ্যের স্বাস্থ্য দফতর পরে তাঁদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিতে পারবে। এমনকি যদি প্রয়োজন হয় তাহলে তাঁদের করোনা পরিক্ষাও করানো হতে পারে বলে জানানো হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

