করোনা আবহে দেশবাসীকে বিশেষ বার্তা নমোর

নিউজটাইম ওয়েবডেস্ক : মার্চের মধ্য়ভাগ থেকেই ভারতে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। দেশকে যাতে এই মাহামারীর কবল থেকে রক্ষা করা যায় তাই ২৫ মার্চ দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন থেকেই হঠাৎ করে বদলে যায় মানুষের সাধারণ জীবনযাত্রা। অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি পরিষেবা ছাড়া বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজ থেকে শুরু করে  প্রায় সবকিছুই। গত ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল সেই লকডাউনের মেয়াদ, কিন্তু পরিস্থিতির উন্নতি না ঘটায় ফের দ্বিতায় দফায় লকডাউন ঘোষাণা করেন প্রধানমন্ত্রী। যার মেয়াদ ৩ মে পর্যন্ত। এরই মধ্যে করোনা নিয়ে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন মোদী।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে শনিবার জানানো হয়েছে, তবলিঘি জামাত থেকেই ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ। ইতিমধ্য়েই তা নিয়ে সারা দেশে শুরু হয়েছে তোলপাড়। এরপরেই রবিবার প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এই শতাব্দীর তৃতীয় দশকের শুরুটা খুবই অদ্ভুত। আমাদের পেশাগত জীবন বদলে দিয়েছে। বাড়িই এখন অফিস, ইন্টারনেটই এখন মিটিং রুম। সহকর্মীদের সঙ্গে টিফিন ব্রেক এখন ইতিহাস।”

তিনি আরও বলেন, করোনা সংক্রমণ কখনোই জাত, ধর্ম, বর্ণ, ভাষা বা গায়ের রঙ দেখেনা। তাই আমাদের সকলকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তাঁর কথায়, অতীতে আমরা নানা কারনে একে অপরের মুখোমুখি হয়েছি, কিন্তু বর্তমানের পরিস্থিতি একেবারেই আলাদা। এখন আমাদের সকলের কাছে চ্যালেঞ্জটা একই। তাই সমগ্র দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে তাহলে মহামারী মোকাবিলায় ভারত অবশ্যই সফল হবে। আর লড়াই শেষে ভারত অনেক বেশি সক্তিশালী হয়ে উঠবে।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube