খাদ্য-বাসস্থানের পর পরিযায়ী শ্রমিকদের এবার কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে মোদী সরকার

নিউজটাইম ওয়েবডেস্ক : ১৪ এপ্রিল জাতির উদ্দেশ্য ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই তিনি জানিয়ে দেন দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে ৩ মে পর্যন্ত করা হয়েছে। তবে লকডাউনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি মোদী সরকারের তরফে  জানানো হয় আগামী ২০ এপ্রিল থেকে বেশ কিছু কাজকর্মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে যে জায়গাগুলিকে ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেই জায়গা গুলিতে আগের মতোই চলবে লকডাউন। তবে যেখানে যেখানে অর্থনৈতিক কাজকর্ম শুরু হবে সেখানে কাজের সুযোগ দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদেরও। তবে এক রাজ্য থেকে তাঁদের অন্য রাজ্যে যাওয়ার ক্ষেত্রে থাকবে নিষেধাজ্ঞা। রবিবার এমনটাই জানানো হল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। 

এদিন স্বরাষ্ট্রমন্ত্রক একটি অ্যাডভাইসরি জারি করে। এবং তা সমস্ত রাজ্যের কাছে পাঠিয়ে স্থানীয় প্রশাসনকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়। একইসাথে তাঁরা ঠিক কী ধরনের কাজ করতেন এবং কী কী কাজ করতে পারেন তার একটি তালিকা তৈরি করারও নির্দেশ দেওয়া হয়। এই তালিকা দেখেই পরিযায়ী শ্রমিকদের তাঁদের আটকে থাকা এলাকা অনুযায়ী কাজের সাথে যুক্ত করা হবে। তবে শুধু পরিযায়ী শ্রমিকেরাই নয়, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ১০০ দিনের কাজ থেকে শুরু করে ইটভাটা মালিক ও কৃষকেরাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। 

অ্যাডভাইসরিতে আরও জানানো হয়েছে, কোন পরিযায়ী শ্রমিক যে রাজ্যে কাজ করতেন সেখানেই আটকে পড়েন সেক্ষেত্রে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে তাঁকে কাজের জায়গায় পাঠানো হবে। তবে কোন ভাবেই কোন শ্রমিককে অন্য রাজ্যে পাঠানো হবেনা। দেশের এই সংকটের মুহূর্তে কেন্দ্র সরকারে এহেন পদক্ষেপ বিভিন্ন মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube