নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন বিশ্ববাসী। কোন উপায়েই থামানো যাচ্ছেনা মৃত্য়ুমিছিল। সংক্রমণ এড়াতে বিভিন্ন দেশের প্রশাসনের তরফে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতও তার ব্য়তিক্রম নয়। ২১ দিনের পর ফের লকডাউনের সময়সীমা বাড়ানো হলেও কোন ভাবেই বাগে আনা যাচ্ছেনা এই মারণ ভাইরাসকে। প্রতিদিনই দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তার সাথে টেক্কা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশে এবার করোনার বলি হল মাত্র ৪৫ দিনের এক শিশু।
এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গোটা রাজধানী। জানা গিয়েছে, জ্বর ও কাশির মতো করোনার প্রাথমিক উপসর্গ থাকায় ১৪ এপ্রিল দিল্লির কলাবতী সারন শিশু হাসপাতালে ভর্তি করা হয় ওই একরত্তিকে। করোনা সন্দেহে তার লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৬ এপ্রিল রিপোর্ট হাতে পেলে যানা যায়, ওই শিশুটি করোনায় আক্রান্ত। এরপরেই চিকিৎসা চলাকালীন গত শনিবার মৃত্য়ু হয় ওই দুধের শিশুটির। খবর জানার পরেও কান্নায় ভেঙে পড়েন শিশুটির পরিবারের সদস্য়রা। এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে শিশুর করোনা আক্রান্তের খবর মিলেছে। কিন্তু তাঁদের মধ্য়ে থেকে এই শিশুটিই সবচেয়ে কম বয়সে করেনার বলি হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্য়েই কলকাতার উত্তর পঞ্চান্ন গ্রাম এলাকাতেও ২১ মাসের একটি শিশু করোনায় আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

