লকডাউনে বন্ধ থাকছে ফোন-টিভি-ফ্রিজের অনলাইন বিক্রি, জানিয়ে দিল কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। অতি প্রয়োজনায় পণ্য ও জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে প্রায় সবকিছুই। এরইমধ্য়ে সম্প্রতি আমাজন-ফ্লিপকার্টকে অত্যাবশ্যকীয় পণ্যের পাশাপাশি অনাবশ্য়কীয় পণ্যও হোম ডেলিভারি দেওয়ার ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরাকার। কিন্তু সোই সিদ্ধান্ত পরিবর্তন করে ১৯ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, দেশে যতদিন লকডাউন চলবে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক্স-সহ অন্যান্য অনাবশ্য়কীয় পণ্যের বিক্রয় ই-কমার্স সংস্থার মাধ্যমে সরবারাহ করা যাবেনা। 

১৪ এপ্রিল দ্বিতীয় দফায় লকডাউনের মোয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সরকারের তরফে এটাও জানানো হয় যে, ২০ এপ্রিলের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। কিন্তু সেই তালিকায় অনাবশ্যকীয় পণ্য বিক্রিতে ই-কমার্সকে অনুমতি দেওয়া হবে কি না তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তবে রবিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাফ জানিয়ে দেয়, ই-কমার্স কোম্পানিগুলি অত্যাবশ্যকীয় পণ্য় বিক্রি করতে পারলেও অনাবশ্যকীয় পণ্য বিক্রি করতে পারবেনা।

দেশজুড়ে লকডাউন চলার ফলে সমস্যায় পড়ছেন বহু সাধারণ মানুষ। তাঁদের মধ্য়ে রয়োছেন ছোট-বড় সমস্ত ব্য়বসায়ীরাও। দিনের পর দিন তাঁদের বিক্রিবাটা বন্ধ থাকার কারনে স্বাভাবিক ভাবেই তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাই এই অবস্থায় যদি আমাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স সংস্থাগুলিকে অনাবশ্য়কীয় পণ্য় বিক্রির ছাড়পত্র দেওয়া হয় তাহলে স্থানীয় দোকানদারদের সাথে অন্যায্য বিচার করা হবে বলেই মত মন্ত্রকের। তাই স্থানীয় বিক্রেতাদের স্বার্থের কথা মাথায় রেখেই অনাবশ্যকীয় পণ্য বিক্রয়ের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube