রেল উড়ান পুনরায় চালু করার পরিকল্পনা ১৫ইমে

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ৩ মে লকডাউন শেষের পরও রেল এবং উড়ান পরিষেবায় বিধিনিষেধ জারি থাকবে। নাম গোপন রাখার শর্তে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে যোগ দেওয়া কমপক্ষে তিনজন এই কথা জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরহিত্যে শনিবারের বৈঠকে হাজির ছিলেন বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, অসামরিক পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী-সহ অন্যান্যরা। এক কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বৈঠকে একটি প্রস্তাব দেওয়া হয় যে ১৫ মে থেকে উড়ান পরিষেবা চালু করা যেতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এরকম বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হবে।

বৈঠকে উপস্থিত একজন বলেন, উড়ান পরিষেবা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। অসামরিক বিমানমন্ত্রী জানান, বিমানগুলি পার্কিংয়ে থাকার ফলে খরচও বাড়ছে।

 

 ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া আগামী ৪ মে থেকে অবশ্য নির্বাচিত কয়েকটি ঘরোয়া রুটে বুকিং শুরু করে দিয়েছিল। তারপর ওই দিনই রাতের দিকে একটি টুইটবার্তায় বিমানমন্ত্রী জানান, ঘরোয়া বা আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এক আধিকারিক বলেন, ‘কবে থেকে রেল ও উড়ান পরিষেবা চালু করা হবে, তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ আলোচনা হয়নি। পরিষেবা চালু হতে সময় লাগবে। তবে তা অবশ্যই ৩ মে ছাড়িয়ে যাবে। এটিকেই সম্ভবত সবার শেষে অনুমতি দেওয়া হবে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোদী।

বৈঠকের পর একটি টুইটবার্তায় রাজনাথ বলেন, মানুষ যে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন, তা মেটানোর বিষয়ে আলোচনা হয়েছে। মানুষকে স্বস্তি দিতে মন্ত্রীদের ভূমিকা নিয়ে একপ্রস্থ আলোচনা করা হয়েছে।

 

 লকডাউন শিথিল করে কয়েকটি কাজকে ছাড় দেওয়ার সিদ্ধান্তেরও প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন  সকল মন্ত্রীরাই

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube