দিল্লিতে করোনায় আক্রান্ত হলেন একই পরিবারের ৩১জন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনোভাইরাসে আক্রান্ত হলেন উত্তর দিল্লির জাহাঙ্গিরপুরীর একই পরিবারের ৩১ জন। আপাতত তাঁদের নারেলার সেলফ আইসোলেশন কেন্দ্রে পাঠানো হয়েছে।

গত ৮ এপ্রিল মৃত্যু হয়েছিল জাহাঙ্গিরপুরীর এক মহিলার। দু’দিন পর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। দিল্লির এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ওই মহিলার সংস্পর্শে আসা ৬৪ জনেক চিহ্নিত করে তাঁদের নমুনা পরীক্ষা হয়েছিল। শুক্রবার মহিলার বর্ধিত পরিবারের ২৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। শনিবার আরও পাঁচজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি ৩৩ জনের শরীরের করোনার উপস্থিতি মেলেনি। ওই আধিকারিক বলেন, ‘তবে তাঁদের (করোনা আক্রান্তদের) কারোর উপসর্গ ছিল না। আক্রান্তদের মধ্যে বাচ্চারাও রয়েছে।’

ওই পরিবার জাহাঙ্গিরপুরীর যে এলাকায় থাকে, সেটিকে গত ১০ এপ্রিল সংক্রামক অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারপর এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। ওই আধিকারিক বলেন, ‘সংক্রামক এলাকার নিয়মভঙ্গ করছেন মানুষ। পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন। অথচ করোনার সংক্রমণ রুখতে তাঁদের বাড়িতে থাকার কথা।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube