A staff member of Taiwans BluSense Diagnostics displays a ViroTrack, a COVID-19 coronavirus test kit, during a press conference at the Ministry of Science and Technology in Taipei on April 8, 2020. (Photo by Sam Yeh / AFP)
নিউজটাইম ওয়েবডেস্ক : যত দিন যাচ্ছে রাজ্য ও কেন্দ্রের করোনা রোগী সংক্রান্ত তথ্যের মধ্যে ফারাক দেখা দিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৩১০। সুস্থ ৬২, মৃত ১২।
অন্যদিকে রাজ্যের তরফ থেকে শনিবার দেওয়া বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে আক্রান্ত ১৭৮। সুস্থ ৬২, মৃত ১২। সেই হিসাব অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্ত ২৫২। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের দেওয়া পরিসংখ্যানের মধ্যে ৫৮ করোনা রোগীর ফারাক। এই তথ্যের পার্থক্যতে ছড়াচ্ছে বিভ্রান্তি। এখনও পর্যন্ত রাজ্যের দশের ওপর জেলায় করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এর মধ্যে চারটি জেলায় হটস্পট জারি আছে। সেগুলি হল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর।। এর মধ্যে হাওড়ার অবস্থা সবচেয়ে চিন্তা বাড়িয়েছে। প্রয়োজনে সশস্ত্র পুলিশ নামানোর হঁশিয়ারিও দিয়েছেন রাজ্যর মুখ্যমন্ত্রী। অন্যদিকে রেশন বণ্টন নিয়ে নানান সমস্যার কথা আলোচনাক সময়ে সেটা নিয়েও রাজনীতি তুঙ্গে উঠেছে। খাদ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছে বিজেপি। কিন্তু যেভাবে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেটা নিয়ে উদ্বিগ্ন সবাই। সংক্রমিতদের চিহ্নিত করতে পুল টেস্টিংও শুরু করা হয়েছে রাজ্যে। পরিকল্পনা হচ্ছে, যত দ্রুত সম্ভব রোগীদের চিহ্নিত করে তাদের বাকিদের থেকে আলাদা করার, যাতে তা সহজেই না ছড়ায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

